রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়, ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:২৫ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ৭:২৭ পিএম  (ভিজিট : ১৫৩)
X

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় ঘোষণার পর ফরিদপুরের সালথায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি।

আজ সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বল্লভদী ইউনিয়নের চন্ডিবর্দী হাইওয়ে সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, মনিরুজ্জামান হুমায়ুন খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, বল্লভদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মজিবুর রহমান মাষ্টার, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, বিএনপি নেতা আউয়াল মুন্সী, ফারুক হোসেন, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, শাফিকুল ইসলাম, মিরান হোসেন, মামুন চৌধুরী, উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক ইসরাইল মাতুব্বর, উপজেলা শ্রমিকদলের সভাপতি কালাম বিশ্বাস, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ উপজেলা শাখার সভাপতি ইয়াছিন বিশ্বাস প্রমূখ।

এর আগে নিষিদ্ধ কার্যক্রম আওয়ামী লীগের ডাকা শাটডাউন প্রতিবাদে সকাল থেকে চন্ডিবর্দী সড়কে অবস্থান কর্মসূচি পালন করে উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন।

সমাবেশ ও আনন্দ মিছিল শেষে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এসময় বক্তারা বর্তমান সরকার অবিলম্বে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে দেশে এনে এ রায়কে দ্রুত বাস্তবায়ন করার দাবি জানান।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝