রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী ব্যাংকে ৪৫ দিন ব্যাপী ক্যাম্পেইন শুরু
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৮:৫০ পিএম   (ভিজিট : ৯১)
X

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি বিনিয়োগের মান উন্নততর করার লক্ষ্যে “এক্সট্রা এফোটর্স ফর বেটার অ্যাসেট বেটার টুমোরো” শীর্ষক ৪৫ দিনব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে। গত মঙ্গলবার ইসলামী ব্যাংক টাওয়ারে এ ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। 

ব্যাংকের চেয়ারম্যান মোঃ ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনটি উদ্বোধন করেন। ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোঃ আবদুস সালাম ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব।

 অন্যান্যদের মাঝে বক্তব্য দেন অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান এবং ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আবু সাঈদ মোঃ ইদ্রিস। সভায় অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ আলতাফ হুসাইন ও মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদারসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী, ঢাকার ৪ জোন প্রধান ও ৬ কর্পোরেট শাখার প্রধানরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ব্যাংকের সকল জোনপ্রধান, শাখাপ্রধান ও উপশাখা ইনচার্জগণ ভার্চুয়াল প্লাটফর্মে সংযুক্ত ছিলেন।  বিজ্ঞপ্তি

আ. দৈনিক / কাশেম/রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝