রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
একতা এক্সপ্রেসে অভিযানে চালের বস্তায় পিস্তল-ককটেল,আটক ৪
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:১৪ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ১২:১৭ পিএম  (ভিজিট : ৯১)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে মানববতাবিরোধী অপরাধের মামলায়
আন্তর্জাতিক অপরাধ ট্রাইবু্যনালের রায় ঘোষণাকে কেন্দ্র করে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্তা। 

এরই ফলে রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশে তৈরি পিস্তল, গুলি এবং ককটেল উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার (১৭ নভেম্বর) সকাল ৮টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের উত্তরা আর্মি ক্যাম্পের একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের এক কর্মকর্তা এসব তথ্য নিশ্চিত করেছেন।

সেনাবাহিনী জানায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস ট্রেনের বেশ কয়েকটি বগি তল্লাশি করতে গিয়ে চালের বস্তার ভেতর লুকানো অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে উত্তরা আর্মি ক্যাম্পে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর থেকে যাত্রা শুরুর পর পার্বতীপুর রেলস্টেশনে বিরতির সময় ৩-৪ জন ব্যক্তি বেশ কিছু চালের বস্তা নির্দিষ্ট বগিতে রেখে চলে যায়। পরে ওই বস্তাগুলো থেকেই অস্ত্র ও ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িত নাশকতাকারীদের শনাক্তে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

সংস্থাটি আরও জানায়, জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় তারা সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ এবং সন্ত্রাস ও নাশকতা দমনে এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝