রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনার মামলার রায়:
ফরিদপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, নিরাপত্তা জোরদার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১১:০৯ এএম  আপডেট: ১৭.১১.২০২৫ ১১:১২ এএম  (ভিজিট : ১০৬)
X

শেখ হাসিনার মামলার রায় ঘোষণার পরিপ্রেক্ষিতে ফরিদপুর জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও যান চলাচল নির্বিঘ্ন রাখতে নিয়মিত বাহিনীর পাশাপাশি চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।

আজ সোমবার (১৭ নভেম্বর) ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, রায়কে কেন্দ্র করে যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় এবং ঢাকা-খুলনা এবং ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহনের চলাচল স্বাভাবিক থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এই লক্ষ্যে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করতে চার প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।

ফরিদপুর পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করে বলেছেন, জেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়াও, প্রতিটি উপজেলা এবং মহাসড়কগুলোতে নিয়োজিত থাকবে পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে গঠিত বিশেষ টহল টিম।  এই অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা রায়ের দিন এবং পরবর্তী পরিস্থিতি শান্ত রাখতে সহায়ক হবে বলে প্রশাসন আশা করছে।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝