রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মহাসচিবকে নিয়ে ফেসবুকে পোস্ট , ফরিদপুর ছাত্রদল নেতা বহিষ্কার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১১:০৪ এএম  আপডেট: ১৭.১১.২০২৫ ১১:০৭ এএম  (ভিজিট : ১৬২)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট দেওয়ায় সাংগঠনিক পদ হারালেন ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে তাকে বহিষ্কার করেছে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ।

গতকাল রোববার (১৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ফরিদপুর জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম রোমানকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও জানানো হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। একইসঙ্গে, জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের খাইরুল ইসলাম রোমানের সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বহিষ্কৃত ছাত্রদল নেতা খাইরুল ইসলাম রোমান তার প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন, "বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আমি ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলাম। তবে, আমি আমার ভুল বুঝতে পেরে পোস্টটি দ্রুত ডিলিট করে ক্ষমাও চেয়েছি।"

তিনি আরও বলেন, "ক্ষমা চাওয়ার পরেও আমাকে বহিষ্কার করা হয়েছে। এই বিষয়ে আমি এখন আর কোনো মন্তব্য করতে আগ্রহী নই।"


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝