রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শার্শায় পল্লীতে কবরস্থান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার
মনির হোসেন বেনাপোল প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:৫৩ পিএম   (ভিজিট : ৯৬)
X

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী গোগা গ্রামের একটি কবরস্থান থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) দুপুরে কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে রাখা বালতির ভেতর এসব ককটেল দেখতে পান স্থানীয় দুই ভাই। ঘটনার পর এলাকায় আতঙ্ক সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

জানা যায়, স্থানীয় মোজাম্মেল হক ও তার ভাই দরুদ আলী তাদের পিতার কবর জিয়ারতের জন্য বাগানপাড়ার কবরস্থানে যান। এসময় তারা কাঠের গুড়া ভর্তি দুটি বালতি দেখতে পান। একটি বালতি সরানোর পর ককটেল সদৃশ বস্তুু দেখতে পেয়ে সন্দেহ মনে হলে তারা দ্রæত বিষয়টি গোগা বিজিবি ক্যাম্পে জানান।

গোগা বিজিবি ক্যাম্পের কর্মকর্তারা ঘটনাটি শার্শা থানা পুলিশকে অবহিত করলে পুলিশের উপ পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে কবরস্থান ও আশপাশের এলাকা থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেন। উদ্ধারকৃত ককটেলগুলো জব্দ করে থানায় নিয়ে যান।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, বিস্ফোরকগুলো কোথায় থেকে এলো এবং কি উদ্দেশ্যে কারা রেখেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝