রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৪, আহত ১৬
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম   (ভিজিট : ১২৩)
X

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় নিয়ন্ত্রণ হারানো একটি বাস দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রাকে ধাক্কা দেওয়ার ঘটনায় চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন।

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যার দিকে পৌরসভার বটতলী এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখি লেনে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি। 

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমুখি একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকে গিয়ে ধাক্কা দেয়। পরবর্তীতে বাসটি রাস্তার পাশে পড়ে যায়। এতে হতাহতের ঘটনা ঘটে।

সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ বেলাল হোসেন ঢাকা পোস্টকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চারটি মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে, আমরা পৌঁছার আগেই স্থানীয় লোকজন কয়েকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝