রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মামলার রায়
ট্রাইব্যুনালে রায় কেন্দ্র করে, ঢাকা. গোপালগঞ্জ.ফরিদপুরে বিজিবি মোতায়েন
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম  আপডেট: ১৬.১১.২০২৫ ৫:০১ পিএম  (ভিজিট : ১০৭)
X

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি  আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামীকাল সোমবার রায় ঘোষণা হবে।

এই উপলক্ষে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুর জেলার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

আজ রোববার (১৬ নভেম্বর) দুপুরে বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।
তিনি বলেন, সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরে বিজিবি দায়িত্ব পালন করছে।

বিজিবি সূত্রে জানা গেছে, জেলাগুলোর গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া সন্দেহজনক কর্মকাণ্ড রোধে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

গত এক সপ্তাহ ধরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে দুর্বৃত্তরা। এছাড়া বিভিন্ন মহাসড়ক ও বাসে আগুন দেওয়ার ঘটনায় সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করেছে। এ পরিস্থিতিতে বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে, যাতে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা যায়।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝