রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ইকবাল হাসান মাহমুদ টুকু'র সিরাজগঞ্জে প্রত্যাবর্তন উপলক্ষে ওষুধ ব্যবসায়ীদের লিফলেট বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৭:৩২ পিএম   (ভিজিট : ১৮৩)
X

আগামীকাল  বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য,বিদ্যুৎ মন্ত্রণালয়ের সাবেক সফল প্রতিমন্ত্রী ও বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ প্রত্যাবর্তন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে সিরাজগঞ্জ ওষুধ ব্যবসায়ীদের সংগঠন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পক্ষ থেকে ওষুধ ব্যবসায়ীদের মাঝে প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। 

আজ বুধবার (১৬ অক্টোবর) সকাল ১১ টায় সিরাজগঞ্জ সদর হাসপাতাল রোড থেকে শুরু করে এস.এস রোড হয়ে ২ নং খলিফা পট্টি গিয়ে শেষ হয়। সিরাজগঞ্জ জেলা ওষুধ ব্যবসায়ীদের সংগঠন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আহবায়ক ফখরুল ইসলাম তালুকদার রাকিব এর নেতৃত্বে  আগামী ১৭ অক্টোবর ২০২৪ তারিখ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য,বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং বিএনপি'র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জ প্রত্যাবর্তন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ সফল ও সার্থক করার লক্ষ্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ ব্যবসায়ী দোকানের মালিকদের সাথে মত বিনিময় সহ সৌজন্য সাক্ষাৎ করা হয় ।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,ওষুধ ব্যবসায়ীদের সংগঠন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির জেলা কমিটির সদস্য সাবেক পরিচালক শ্রী কার্তিক চন্দ্র বর্মন,জেলা কমিটির অন্যতম সদস্য এ,কে,এম নিয়ামুল হক রাব্বী  মো: নজরুল ইসলাম,মোঃ আনোয়ার হোসেন,মোহাম্মদ শিবলী সহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ওষুধ ব্যবসায়ী সংগঠন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির আহবায়ক ফখরুল ইসলাম তালুকদার রাকিব বলেন, ১৭ ই অক্টোবর ২০২৪ তারিখ সিরাজগঞ্জ-২ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও  সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী এবং বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জননেতা ইকবাল হাসান মাহমুদ টুকু চাচা  সিরাজগঞ্জ আগমন উপলক্ষে শহরের বাজার স্টেশন এলাকায় অনুষ্ঠিতব্য সম্প্রীতি সমাবেশ সফল করার লক্ষ্যে ওষুধ ব্যবসায়ী সংগঠন মালিকদের মাঝে প্রচারণা ও লিফলেট বিতরণ করলাম ।

আ. দৈনিক / কাশেম/আশরাফ


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝