রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ভারতের দাদাগিরি আর নয়, সম্পর্ক হবে সমান মর্যাদায়: মির্জা ফখরুল
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম   (ভিজিট : ১১৩)
X

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ওপর ভারতের দাদাগিরি বন্ধ করার আহবান জানিয়েছেন। তিনি বলেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক সমতাভিত্তিক, বন্ধুত্বসুলভ ও সহযোগিতামূলক হওয়া উচিত; একপাক্ষিক চাপ বা দাদাগিরির কোনো সুযোগ নেই।

শনিবার (১৫ নভেম্বর) সকালেই চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শনের সময় মির্জা ফখরুল এ মন্তব্য করেন।

তিনি বলেন, “প্রত্যেক দেশ তার নিজের স্বার্থ দেখবে, এটা স্বাভাবিক। তবে পদ্মার পানি বণ্টন নিয়ে মূল সমস্যা দেখা দিয়েছে। ২০২৬ সালে পদ্মা চুক্তি শেষ হবে। পানি আটকে দিয়ে জীবন-জীবিকা বিনষ্ট করা হয়েছে। দেশের স্বার্থ সর্বদা আগে দেখতে হবে। তবে নির্বাচিত সরকার ছাড়া এমন স্বার্থ হাসিল করা কঠিন।”

মির্জা ফখরুল আরও উল্লেখ করেন, বিএনপি সরকারে এলে পদ্মা ও তিস্তার পানি বণ্টন এবং ফারাক্কা ইস্যু অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝