বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
মেহেরপুরে বেড়াতে নিয়ে প্রেমিকাকে গণধর্ষণ, প্রেমিকসহ আটক-২
সুমন আলী ,মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম  আপডেট: ১৪.১১.২০২৫ ৫:২০ পিএম  (ভিজিট : ১০৩)
X

মেহেরপুরে প্রেমিকের সাথে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছেন এক প্রেমিকা। ঘটনায় সাথে জড়িত দুই যুবককে আটক করেছে পুলিশ। ধর্ষণের ঘটনাটি সদর উপজেলার রাজাপুর মাঠে বুধবার সন্ধ্যায় ঘটে।

আটক দুই ধর্ষক হলেন, রাজাপুর গ্রামের আফতাব আলীর ছেলে আশরাফুল ইসলাম, জুমাত আলীর ছেলে রাকিবুল ইসলাম। অন্য দিকে আরেক ধর্ষক নজরুল ইসলামের ছেলে মিনারুল পালাতক রয়েছে।

গতকাল  বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে দুই আসামিকে সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আটক করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার রাতে ধর্ষণের শিকার কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। আটককৃত দুই ধর্ষককে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

মামলার বিবরণে জানা গেছে, বুধবার বিকালে মেহেরপুর সরকারি মহিলা কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্রী তার প্রেমিক সরকারি কলেজের অনার্সের ছাত্রের সাথে মোটরসাইকেলযোগে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে। পরে সন্ধ্যার দিকে সদর উপজেলার রাজাপুর গ্রামের মাঠের রাস্তা দিয়ে আসার সময় তিন যুবক তাদের পথরোধ করে। 

এসময় তারা ওদের দু’জনকে নানা প্রশ্ন করতে থাকে। কথা কাটাকাটির একপর্যায়ে তারা প্রেমিকের গলায় অস্ত্র ঠেকিয়ে ইউপি সদস্য চঞ্চলের ভাটার পিছনে আম বাগানে নিয়ে যায়। এসময় তারা প্রেমিকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। চাঁদা না দিলে তাদের দু’জনকে বিবস্ত্র করে সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে বলে হুমকি দিতে থাকেন।

এসময় প্রেমিক তার প্রেমিকাকে তিন যুবকের কাছে রেখে টাকা নিতে মেহেরপুর শহরে আসেন। টাকা নিয়ে ফিরে গিয়ে দেখেন তার প্রেমিকা কান্নাকাটি করছে। পরে প্রেমিকা জানান তাকে জোর করে তিনজন ধর্ষণ করে। এসময় সে অসুস্থ হয়ে পড়ে। প্রেমিক তখন পরিস্থিতি খারাপ দেখে গ্রামবাসীসহ তার বন্ধুদের খবর দেয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাড়ি পাঠায়।

পরে ধর্ষণের স্বীকার প্রেমিকা নিজে বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলায় তিন যুবককে আসামী করা হয়।

সদর থানার ওসি অপারেশন জাহাঙ্গীর সেলিম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলার আমি তদন্তাকারি কর্মকর্তা নিযুক্ত হয়েছি। ধর্ষণের শিকার কলেজ ছাত্রী নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সাথে জড়িত দুই জনকে আটক করা হয়েছে। পালাতক আসামি কে আটকে পুলিশ অভিযান চলমান রয়েছে। বৃহস্পতিবার ধর্ষণের শিকার কলেজছাত্রীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। আটককৃতদের আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝