রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআই’র সাহায্যে লকডাউন চালিয়েছে আওয়ামী লীগ: এ্যানি
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৮:২৭ পিএম   (ভিজিট : ৬৮)
X

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, ‘‘আওয়ামী লীগের ঘোষিত লকডাউনে কোনো মানুষ নেই। তারা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে কিছু ছবি বানিয়ে লকডাউন পালন করেছে।

 কয়েকজন নেশাগ্রস্ত ও উচ্ছৃঙ্খল তরুণকে টাকার বিনিময়ে ভোররাতে গোপনে প্রধান সড়কে নিয়ে গিয়ে একটি ঝটিকা মিছিল ও বাসে আগুন দিয়ে ছবি তুলে ফেসবুকে ছড়িয়ে দিচ্ছে।’’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) লক্ষ্মীপুরের জনতা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলার চরশাহী ইউনিয়নের কলেজ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ্যানি বলেন, ‘‘আওয়ামী লীগ ১৯৪৭ সালের দল। তাদের নেত্রী শেখ হাসিনাকে পালাতে হলো কেন? কারণ তিনি রাজনীতি করেননি, অন্যদেরও করতে দেননি। এ কারণে বিএনপির নেতৃত্বে সব রাজনৈতিক দল আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরুদ্ধে একত্রিত হয়েছি।’’

তিনি বলেন, ‘‘শেখ হাসিনা বলেছিলেন—যারা বাসে আগুন দেবে, তাদের আগুনে পুড়িয়ে দেওয়া হবে। এখন তো তিনি নিজেই নেই।’’বিএনপির এই নেতা বলেন, ‘‘শেখ হাসিনা বলেছিলেন—তিনি পালান না, কিন্তু তিনি পালিয়ে গেছেন। অথচ এই প্রজন্ম পালায়নি, তারাই আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে।’’

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝