রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানির ২৫তম এজিএম অনুষ্ঠিত
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:২৬ পিএম   (ভিজিট : ৫৭)
X

আইসিবি সিকিউরিটিজ ট্রেডিং কোম্পানি লিমিটেডের (আইএসটিসিএল) ২৫তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার  (১২ নভেম্বর) কোম্পানির প্রধান কার্যালয়ে (গ্রিন সিটি এজ, ৮ম তলা, ৮৯, কাকরাইল, ঢাকা-১০০০) অনুষ্ঠিত হয়। 

সভায় সভাপতিত্ব করেন মোঃ নূরুল হুদা, উপ-ব্যবস্থাপনা পরিচালক, আইসিবি ও চেয়ারম্যান, পরিচালনা বোর্ড, আইএসটিসিএল। সভায় কোম্পানির সকল শেয়ারহোল্ডার এবং পরিচালনা বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন। হোল্ডিং কোম্পানি আইসিবি’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু আহমেদ, আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং আইএসটিসিএল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরিচালক মোঃ মফিজুর রহমান সভায় উপস্থিত ছিলেন। 

উক্ত সভায় ৩০ জুন ২০২৫ তারিখে সমাপ্ত অর্থবছরের কোম্পানির নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণীসমূহ অনুমোদিত হয়। আলোচ্য ২০২৪-২৫ অর্থবছরে কোম্পানির নীট মুনাফার পরিমাণ ৪০.০০ (চল্লিশ) লক্ষ টাকা এবং ১০০.০০ টাকা অভিহিত মূল্যের ভিত্তিতে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয় ১.০০ (এক) টাকা। ২৫তম বার্ষিক সাধারণ সভায় ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ দশমিক ৫০ শতাংশ হারে হারে নগদ লভ্যাংশ অনুমোদিত হয়।









Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝