রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
পূবালী ব্যাংকের কর্তৃক এমআইএসটিকে আর্থিক সহায়তা প্রদান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৭:১৭ পিএম   (ভিজিট : ৬৪)
X

পূবালী ব্যাংক পিএলসি. সম্প্রতি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-এর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ঊঊঈঊ) বিভাগের শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প  জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে।  

ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী, এমআইএসটি-এর ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ক্যাপ্টেন দিদারুল ইসলামের নিকট আর্থিক অনুদানের চেক হস্তান্তর করেন। 

এ সময় পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ- মোহাম্মদ ইছা, আহমদ এনায়েত মনজুর, মোঃ শাহনেওয়াজ খান ও মোহাম্মদ আনিসুজ্জামান এবং মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ, সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ মিজানুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী বলেন, পূবালী ব্যাংক পিএলসি সবসময় শিক্ষা, গবেষণা, প্রযুক্তি উন্নয়ন এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে সহযোগিতার মাধ্যমে দেশের অগ্রযাত্রায় অবদান রেখে চলেছে। ব্যাংকটি বিশ্বাস করে, তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও গবেষণা ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝