রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা লকডাউন কর্মসূচিতে গণপরিবহন সচল থাকবে: মালিক সমিতি
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৮:০৩ পিএম   (ভিজিট : ১০২)
X

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির দিনে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। বুধবার (১২ নভেম্বর) বিকেলে সংগঠনটির যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. জোবায়ের মাসুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, অন্যান্য দিনের মতো বৃহস্পতিবারও সড়কে গণপরিবহন চলবে। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে যাতে কোথাও কোনো বাসে অগ্নিকাণ্ড না ঘটে, সে জন্য পরিবহন মালিকসহ প্রতিটি বাস টার্মিনালের সংশ্লিষ্টদের সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। চিঠিতে বাসগুলোতে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহারের কথা বলা হয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির এই নেতা বলেন, গত সোমবার (১০ নভেম্বর) রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় একটি বাসে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দগ্ধ হয়ে এক পরিবহন শ্রমিক নিহত হয়েছেন। একই ঘটনায় আরো দুজন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বুধবার ঢাকাসহ দেশের সব বাস টার্মিনালে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন পরিবহন শ্রমিকরা। বুধবার রাতভর এবং বৃহস্পতিবার তারা টার্মিনাল পাহারা দেবেন।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি ঘিরে মঙ্গল ও বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গণপরিহনে অগ্নিসংযোগ ছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সড়কে যানবাহন চলাচলে যার কিছুটা প্রভাব পড়েছে। এতে অন্যান্য দিনের তুলনায় বুধবার ঢাকার সড়কগুলোয় ব্যক্তিগত গাড়ির পাশাপাশি গণপরিবহনও কিছুটা কম দেখা গেছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝