রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
এমটিবি বিএম ও বামেলকো সম্মেলন অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৯০)
X

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) প্রতি বছরের ন্যায় ২০২৫ সালে শাখা ব্যবস্থাপক (বিএম) এবং শাখা মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা (বামেলকো) সম্মেলন আয়োজন করেছে। 

সম্মেলন ৮ নভেম্বর অনুষ্ঠিত হয়, যেখানে প্রায় ১৩০ জন শাখা ব্যবস্থাপক ও বামেলকো কর্মকর্তা স্বশরীরে এবং ২৯৫ জন ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)-এর ভারপ্রাপ্ত প্রধান মো. মফিজুর রহমান খান চৌধুরী। 

এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান সকলকে স্বাগত জানান। অনুষ্ঠানে বিএফআইইউ-এর অতিরিক্ত পরিচালক সাজ্জাদ হোসেন এবং যুগ্ম পরিচালক মো. মাহবুবুর রহমান অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। 

এছাড়া সম্মেলনে এমটিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক, উপ-ব্যবস্থাপনা পরিচালক, ব্যবস্থাপনা কমিটি এবং সেন্ট্রাল কমপ্লায়েন্স কমিটি (সিসিসি)-এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এমটিবি’র উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান মানি লন্ডারিং প্রতিরোধ পরিপালন কর্মকর্তা, রেইস উদ্দীন আহ্মাদ।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝