রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিডল্যান্ড ব্যাংকের ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিউনিক-আইবিএ’র যৌথ উদ্যোগে সচেতনতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৪৫ পিএম   (ভিজিট : ১১৯)
X

মিডল্যান্ড ব্যাংক পিএলসি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কমিউনিক-আইবিএ’র যৌথ উদ্যোগে ‘আর্থিক সচেতনতা  বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১০ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেমিনারের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট (আইবিএ)-এর পরিচালক অধ্যাপক ড. আইরিন আখতার। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. এম. মাহফুজুর রহমান এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বিশেষ অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (এমডি ও সিইও) মো. আহসান-উজ জামান, যিনি আর্থিক সচেতনতা বিষয়ক একটি তথ্যবহুল উপস্থাপনা দেন। 

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন। মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মো. রাশেদ আকতার, হেড অব রিটেইল ডিষ্ট্রিবিউশন ডিভিশন, ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং ও চিফ ব্যাংকঅ্যাস্যুরেন্স অফিসার (সিবিও), মোহাম্মদ ফারুক উর রহমান, হেড অব এজেন্ট ব্যাংকিং ডিভিশন ও রিটেইল লায়াবিলিটি এবং ম্যানেজার, ফাইন্যান্সিয়াল লিটারেসি উইং ও মো. আশরাফুল ইসলাম।হেড অব রিটেইল সেলস ডিপার্টমেন্ট সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তাবৃন্দ । 


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝