বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ৯৪)
X

সর্বজনীন পেনশন স্কিমের রেজিস্ট্রেশন, চাঁদা সংগ্রহ এবং এপিআই কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর মধ্যে আজ বুধবার বাংলাদেশ সচিবালয়ের অর্থ বিভাগের সভাকক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগের সচিব ড. মো: খায়েরুজ্জামান মজুমদার এর উপস্থিতিতে জাতীয় পেনশন কর্তৃপক্ষ এর নির্বাহী চেয়ারম্যান মো: মহিউদ্দীন খান এবং শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ্ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।  

উক্ত চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি ব্যাংকিং সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাংকের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে সর্বজনীন পেনশন স্কিমের আওতায় পেনশন হোল্ডারদের নিকট থেকে কিস্তি সংগ্রহ করতে পারবে। উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জাতীয় পেনশন কর্তৃপক্ষের সহকারী মহাব্যবস্থাপক (উপসচিব) সিরাজাম মুনিরা, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র এসএভিপি মো: জাকির হোসেন এবং ব্যাংকের জনসংযোগ বিভাগ ও ব্যাংক ফাউন্ডেশনের প্রধান কে. এম. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝