রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের জন্য পূবালী ব্যাংকের আর্থিক অনুদান
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৮৫)
X

পূবালী ব্যাংক পিএলসি. সম্প্রতি শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ১৩তম বার্ষিক গবেষণা ও উদ্ভাবন সম্মেলনে ১৫(পনেরো) লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করেছে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এর সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ সাজেদুল করিম, ট্রেজারার প্রফেসর ড. মোঃ ইসমাইল হোসেন ও পূবালী ব্যাংক পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী। 

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের কিউশু ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক রফিকুল ইসলাম মারুফ, পিএইচডি। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।  উল্লেখ্য, পূবালী ব্যাংক পিএলসি’র পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবারও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনের জন্য আর্থিক অনুদানের উক্ত চেক হস্তান্তর করা হয়।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝