রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৩০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৬:৪২ পিএম   (ভিজিট : ৬৮)
X

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এর ৩০তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার ব্যাংকের প্রধান কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার।সভায় পর্ষদের পরিচালক মোঃ শাহীন উল ইসলাম, মোঃ আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম আবু ইউসুফ, মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ রাফাত উল্লা খান উপস্থিত ছিলেন। 

কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ সভায় এজেন্ডা উপস্থাপন করেন। ২০২৪ সাল শেষে ব্যাংক পূর্ববর্তী বছরের তুলনায় আমানতে ৮.৩৭% এবং বিনিয়োগে ৬.৬৮% প্রবৃদ্ধি অর্জন করেছে। 

সভায় নির্ধারিত এজেন্ডাগুলোর মধ্যে ২০২৪ অর্থ বছরের আর্থিক বিবরণী অনুমোদন এবং নিরীক্ষক নিয়োগসহ অন্যান্য গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলো শেয়ারহোল্ডারদের সম্মতিতে গৃহীত হয়। তারা ব্যাংকের আর্থিক বিবরণী পর্যালোচনা করতঃ সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ব্যাংকের ভাবমূর্তি আরো উন্নয়নের জন্য মূল্যবান পরামর্শ প্রদান করেন। 

চেয়ারম্যান খাজা শাহরিয়ার ব্যাংকের উন্নয়নে ভবিষ্যত কর্মপরিকল্পনা তুলে ধরেন এবং ভার্চুয়াল সভায় অংশগ্রহণ করার জন্য শেয়ারহোল্ডারগণের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় তিনি ব্যাংক পরিচালনায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝