রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেহেরপুরে পানিতে ডুবে নিহত ৪ ছাত্রীর পরিবারকে অনুদান প্রদান
মো সুমন আলী ,মেহেরপুর প্রতিনিধি:
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:৫৫ পিএম  আপডেট: ১১.১১.২০২৫ ৭:৫৮ পিএম  (ভিজিট : ৮২)
X

মেহেরপুর সদর উপজেলার রাজনগর মুসুরি ভাজা বিলে পানিতে ডুবে একই পরিবারের দুই বোনসহ নিহত চার ছাত্রীর পরিবারকে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে মেহেরপুর সদর উপজেলার বারাদী ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে এ আর্থিক অনুদান প্রদান করা হয়।

বারাদী ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রকিবুল ইসলাম উপস্থিত থেকে নিহত চার ছাত্রীর পরিবারকে মোট ২০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় বারাদী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আজিম উদ্দিন, ইউপি সদস্য জাহাঙ্গীর আহসান, কামরুজ্জামান মুকুল, সফি মীর ও শাহিনা খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত রবিবার দুপুরে রাজনগর মুসুরি ভাজা বিলে পদ্মফুল তুলতে গিয়ে পানিতে ডুবে চার ছাত্রী মর্মান্তিকভাবে প্রাণ হারায়। নিহতরা হলেন— রাজনগর গ্রামের আব্দুস সামাদের মেয়ে ফাতেমা ও আফিয়া, সাহারুলের মেয়ে আলেয়া এবং ইছার মেয়ে মিম।

ফাতেমা ও মিম মোমিনপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী, আর আফিয়া ও আলেয়া রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝