রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শাহ্জালাল ইসলামী ব্যাংকের ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেলের মধ্যে সমঝোতা স্মারক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৬:২৬ পিএম   (ভিজিট : ৬৫)
X

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল এর মধ্যে আজ  মঙ্গলবার ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 

শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ  এবং বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর সিইও  সাহাদাত হোসাইন বাহার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ্যে উক্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষরের পর ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ, বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর সিইও সাহাদাত হোসাইন বাহার এর সাথে ডকুমেন্ট হস্তান্তর করেন। উক্ত চুক্তির আওতায় শাহ্জালাল ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডপহোল্ডারগণ এখন থেকে বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর রুম ভাড়ায় ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা উপভোগ করতে পারবেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ব্যাংকের এসইভিপি ও সিএফও মো: জাফর ছাদেক, এফসিএ, এসইভিপি ও ইনভেস্টমেন্ট মনিটরিং বিভাগের প্রধান রুমানা কুতুবুদ্দিন, এসইভিপি ও ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট বিভাগের প্রধান মো: আমজাদ হোসেন, এসইভিপি ও অ্যাসেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এর প্রধান তরিকুল ইসলাম, ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মো: রিয়াদ হোসেন ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর হেড অব সেলস আবু সেহেরী ফরহাদ-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। 



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝