রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে গ্রেফতার হওয়া আ'লীগ নেতা ফারুক কারাগারে
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৪:৪৭ পিএম  আপডেট: ১১.১১.২০২৫ ৪:৫০ পিএম  (ভিজিট : ২৬৩)
X

গ্রেফতার হওয়া ফরিদপুর জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. ফারুক হোসেনকে আদালতে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে পাঠায় ফরিদপুরের কোতয়ালী থানা পুলিশ। এর আগে সোমবার সন্ধা সাড়ে ছয়টার দিকে তাকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার একটি বাসা থেকে আটক করে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। 

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা ১২টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল জলিল জানান, ১৩ তারিখে ঢাকা লকডাউন সফল করতে সাবেক সাংসদ মো. মুজিবুর রহমান চৌধুরী নিক্সন তাকে পাঁচ লাখ টাকা দিয়েছিলো, যার মধ্যে চার লাখ টাকা তিনি খরচ করেছেন। পুলিশ সুপার জানান, ফারুক হোসেনের নামে ফরিদপুরের কোতয়ালী থাকায় চারটি এবং রাজধানীর সুত্রাপুর থানায় দুটি, মোট ছয়টি মামলা রয়েছে।

তিনি জানান, তার সাথে আটক হওয়া নারী মহিলা যুবলীগের সদস্য, তবে আপত্তিকর অবস্থায় পাওয়ার রটনা সত্য নয়।
পুলিশ সুপার আরো জানান, এ ঘটনায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রুজু হবে ফারুক হোসেনের বিরুদ্ধে। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝