রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বৈধ পথে বিদেশ গমন ও মানব পাচার রোধে ফরিদপুরে সংবাদ সম্মেলন
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ৬:৫৫ পিএম  আপডেট: ১০.১১.২০২৫ ৬:৫৮ পিএম  (ভিজিট : ১৮৭)
X

বৈধ ও নিরাপদ পথে বিদেশ গমন নিশ্চিত করা এবং মানব পাচার রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফরিদপুরে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইন্টারন্যাশনাল মাইগ্রেশন অর্গানাইজেশন (আইএমও)-এর উদ্যোগে এবং 'রাইটস যশোর'-এর বাস্তবায়নে  আজ সোমবার (১০ নভেম্বর)  দুপুরে ফরিদপুর শহরের এবলুম ক্যাফেটেরিয়ায় এই সম্মেলন আয়োজিত হয়। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আইএমও'র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

এ সময় বক্তব্য রাখেন রাইটস যশোরের ডাইরেক্টর প্রদীপ কুমার দত্ত, ডেপুটি ডাইরেক্টর এস এম আজহারুল ইসলাম, প্রকল্প সমন্বয়কারী (সিনেমারিনা) হারুন অর রশিদ, এবং ফরিদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নির্মলেন্দু চক্রবর্তী শংকর।  অনুষ্ঠানে ফরিদপুর প্রেস ক্লাবের সদস্যবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা আইএমও এবং রাইটস যশোরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন এবং বিদেশে গমনে ইচ্ছুক যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বক্তারা বৈধভাবে এবং সরকারি নিয়ম মেনে বিদেশে যাওয়ার জন্য দৃঢ় আহ্বান জানান। বিশেষ করে, বিদেশ গমনেচ্ছু ব্যক্তিরা যেন পর্যাপ্ত কাগজপত্র সংগ্রহ করে বৈধ পথে যাত্রা করেন, সে ব্যাপারে লক্ষ্য রাখার আহ্বান জানানো হয়।  বক্তারা ঝুঁকিপূর্ণ অবৈধ পথের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক করেন। তারা বলেন: দালাল চক্রের মাধ্যমে অবৈধ পথে গেলে যাত্রীরা প্রতিনিয়ত হয়রানি ও বিপদের সম্মুখীন হন।

পর্যাপ্ত কাগজপত্র না থাকলে আর্থিক জরিমানা ও জেলের মতো ঘটনাও ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে বিদেশে গিয়ে ভালো কাজ জোটাতে না পেরে মানবেতর জীবনযাপন করতে হয়।  ইতালি যাবার জন্য ঝুঁকিপূর্ণ পথ বেছে না নিয়ে বৈধ উপায়ে যাওয়ার অনুরোধ জানানো হয়।

বক্তারা আরও বলেন, অবৈধভাবে বিদেশে যেতে যে বিপুল অর্থ খরচ হয়, সেই একই অর্থ দেশেই কোনো উৎপাদনশীল কাজে বিনিয়োগ করার সুযোগ রয়েছে। তাই পর্যাপ্ত কাগজপত্র ছাড়া যেন কোনো ব্যক্তি বিদেশে না যান, সেই বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝