রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিজ দেশ ছেড়ে আমরা কখনো পালাব না: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ৫:০২ পিএম   (ভিজিট : ৬৬)
X

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশেই আমাদের জন্ম, এখানেই মৃত্যু হবে। নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাব না। রোববার (৯ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের জগন্নাথপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে দৌলতপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

বিএনপি মহাসচিব বলেন, মানুষ ১৫ বছর ভোট দিতে পারেনি। এবার ভোট দিয়ে নির্বাচিত সরকার গঠন করবে। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য দেওয়া হবে। ব্রিজ কনভার্ট, রাস্তাঘাটসহ মসজিদ মন্দিরের উন্নয়ন করা হবে। এটা আমার শেষ নির্বাচন। তাই শেষবারের মতো আমাকে ধানের শীষ মার্কায় ভোট দেবেন।

তিনি আরও বলেন, এ দেশেই আমাদের জন্ম, এখানেই মৃত্যু হবে। নিজ মাটি ছেড়ে আমরা কখনো পালাবো না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণভোট হতে হবে নির্বাচনের দিনে। গণভোট-সনদ কি আমরা বুঝি? জনগণ গণভোট-সনদ বোঝে না। সব সংস্কারে রাজি আছি। যা রাজি হবো না, তা সংসদে গিয়ে পাস হবে।

তিনি বলেন, দেশে যত সংকট দেখছেন, সব তৈরি করা আর নাটক। জনগণ এসব বোঝে না। তারা শুধু ভোট দিতে চায়। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। এ সরকার জনগণের সরকার নয়। জনগণের কষ্ট বোঝে না। বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ন্যায্য দামে ধান বিক্রির ব্যবস্থা করা হবে। ফ্যামিলি কার্ড করা হবে। 

বিএনপি মহাসচিব আরও বলেন, দাঁড়িপাল্লা আপনারা চেনেন। দাঁড়িপাল্লাও নির্বাচন করছে। ধানের শীষ আর দাঁড়িপাল্লার মধ্যে আপনাদের বেছে নিতে হবে। এটা আমার শেষ নির্বাচন। আমার শেষ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে সহযোগিতা করবেন।

এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, অর্থবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম, সদর সভাপতি আব্দুল হামিদসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝