রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
জিডি প্রত্যাহারের দাবী সাংবাদিক নেতাদের
সাংবাদিক শামছুল ইসলামকে হয়রানী, ডিআরইউর, র‌্যাক, বিএসআরএফ’র নিন্দা
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:২১ পিএম  আপডেট: ০৬.১১.২০২৫ ৮:২৮ পিএম  (ভিজিট : ৩৯৬)
X

তথ্যবহুল দুর্নীতির সংবাদ প্রকাশের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ‘দৈনিক নয়া দিগন্তের’ সিনিয়র রিপোর্টার শামছুল ইসলামকে উদ্দেশ্যমূলক ভাবে হয়রানীর অভিযোগ নেত্রকোনার সাবেক ডিসি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাসের বিরুদ্ধে। তিনি গত ৫ নভেম্বর রাজধানীর রমনা মডেল থানায় সাংবাদিক শামছুল ইসলামকে হয়রানী জন্য একটি জিডিটি দায়ের করেন। 

এই ন্যাক্কারজনক ঘটনায় পেশাদার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে অবিলম্বে দায়ের করা জিডি প্রত্যাহারের জন্য সরকারের উপসচিব বনানী বিশ্বাসকে অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় গোটা সাংবাদিক সমাজ কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবেন। কারণ শামছুল ইসলাম একজন পেশাদার সাংবাদিক। সমাজে তার যথেষ্ট সুনাম এবং ক্লিন ইমেজ রয়েছে। শামছুল ইসলাম পেশাদার সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের স্থায়ী সদস্য।তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক জিডি করা কিংবা কোন অভিযোগ আনা সাংবাদিক নেতৃবৃন্দ মেনে নেবেন না।

ডিআরইউর নিন্দা,জিডি প্রত্যাহারের দাবি :

এদিকে সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে জিডি ঘটনার নিন্দা এবং জিডি প্রত্যাহারের দাবী জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল কার্যনির্বাহী কমিটি।

এক বিবৃতিতে ডিআরইউর নেতৃবৃন্দ বলেন, সম্প্রতি সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানীর ঘটনা বেড়েছে, যা উদ্বেগজনক। বেশিরভাগ ক্ষেত্রেই এসব ঘটনার প্রকৃত বিচার হচ্ছে না। এজন্য হামলা ও হয়রানীর ঘটনা বেড়ে চলেছে। সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সে দায়িত্ব পালনে যে কোনো ঘটনা একজন সাংবাদিক তুলে ধরতে পারেন। বনানী বিশ্বাসের বিরুদ্ধে নিউজ হবার পর তাকে প্রত্যাহার করা তার দূর্নীতি সংশ্লিষ্টতার প্রাথমিক প্রমাণ। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ডিআরইউ নেতৃবৃন্দ।

 র‌্যাকের প্রতিবাদ জিডি প্রত্যাহারের দাবি:

দুর্নীতি বিরোধী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম ও সাধারণ সম্পাদক তাবারুল হক কার্যনির্বাহী কমিটির পক্ষে ওই ঘটনায় তীব্র নিন্দা,তীক্র প্রতিবাদ এবং দ্রুত দায়ের করা জিডি প্রত্যাহারের দাবী জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার র‌্যাক নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, দুর্নীতির সংবাদ প্রকাশের জের ধরে র‌্যাকের স্থায়ী সদস্য ও ‘দৈনিক নয়া দিগন্তের সিনিয়র রিপোর্টার’ শামছুল ইসলামের বিরুদ্ধে গত ৫ নভেম্বর রমনা মডেল থানায় জিডি করেছেন নেত্রকোনার সাবেক ডিসি বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব বনানী বিশ্বাস। নেতৃবৃন্দ বলেন, সাংবাদিক শামসুল ইসলামকে ভয়ভীতি দেখানোর পাশাপাশি জিডির ঘটনার তীব্র নিন্দা জানান। একই সাথে দ্রুত জিডি প্রত্যাহার করতে বনানী বিশ্বাসকে অনুরোধ জানান। কারণ এভাবে একজন পেশাদার সাংবাদিকদের হয়রানীর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন নেতৃবৃন্দ। সম্প্রতি সাংবাদিকদের হয়রানীর ঘটনায় অপরাধীদের বিচার হচ্ছে না।

সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের নিন্দা:

সচিবালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের (বিএসআরএফ) সভাপতি মাসউদুল হক ও সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে অবিলম্বে সাংবাদিক শামছুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা জিডি প্রত্যারের দাবি জানিয়েছেন।

সংগঠনের নেতারা বলেন, সাংবাদিক শামছুল ইসলাম দেশের স্বনামধন্য গণমাধ্যমে দীর্ঘদিন ধরে পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছেন।জিডিতে বনানী বিশ্বাস যে অভিযোগ করেছেন সম্পূর্ণ ভিত্তিহীন, উদ্দেশ্য প্রণোদিত ও সাংবাদিকতার স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ।

সংবাদ প্রকাশ করা একজন সাংবাদিকের পেশাগত দায়িত্ব। সে দায়িত্ব পালনে যে কোনো ঘটনা একজন সাংবাদিক তুলে ধরতে পারেন। হুমকি-ধামকি দিয়ে সাংবাদিককে তার পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত রাখা যাবে না।
বিএসআরএফ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

আ. দৈ./কাশেম



Advertisement
Advertisement
Loading...
Loading...
গণমাধ্যম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝