রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মেট্রোরেল পিলারের দুর্ঘটনায় নিহত আবুল কালামের পরিবারকে মিডল্যান্ড ব্যাংকের পক্ষ থেকে আর্থিক সহায়তা
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:৩০ পিএম   (ভিজিট : ১৮৭৪)
X

মিডল্যান্ড ব্যাংক পিএলসি পরিবারের পক্ষ থেকে বিগত গত ২৭ অক্টোবর মেট্রোরেল পিলারের বেয়ারিং প্যাড দুর্ঘটনায় নিহত মরহুম আবুল কালাম এর পরিবারকে ১৫.০০ (পনের) লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। 

ব্যাংক সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের (সিএসআর) অংশ হিসেবে ব্যাংকের ইসলামি ব্যাংকিং ফান্ড হতে ০৫.০০ লক্ষ টাকার আর্থিক সহায়তা প্রদান করে। অবশিষ্ট ১০.০০ লক্ষ টাকা মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ থেকে প্রদান করা হয়। 

আজ বৃহস্পতিবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মরহুম আবুল কালামের সহধর্মিনী মিসেস আইরিন আকতার প্রিয়া’র নিকট আর্থিক সহায়তার প্রয়োজনীয় ডকুমেন্ট হস্তান্তর করেন মিডল্যান্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ আহসান-উজ জামান। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান হিসাব কর্মকর্তা দিদারুল ইসলাম, ইসলামী ব্যাংকিং বিভাগের প্রধান সৈয়দ সাকিবুজ্জামান সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

প্রদেয় আর্থিক সহায়তার অর্থে মিডল্যান্ড ব্যাংক পরিবারের পক্ষ হতে মরহুম আবুল কালামের নাবালক সন্তান আবদুল্লাহ আবরার (৪ বছর) এবং পারিশা মারিয়াম সুরা (৩ বছর) এর নামে ব্যাংকের ইসলামি ব্যাংকিং উইন্ডো মিডল্যান্ড ব্যাংক সালাম এর আওতায় প্রতিটি ৭.৫০ লক্ষ টাকা সমমূল্যের দুইটি মাসিক মুনাফা জিম্মাদার আমানত হিসাব খোলা হয়, যার প্রাপ্ত মুনাফা হতে প্রতি মাসে তারা তাদের পারিবারিক বিভিন্ন ব্যয় পরিচালনা করতে পারবে।    








Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝