রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হয়েছে, এবার ফেব্রুয়ারীতে নির্বাচন হবে: বাবুল
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:৩৬ পিএম  আপডেট: ০৫.১১.২০২৫ ৮:৪০ পিএম  (ভিজিট : ২০৭)
X

ফরিদপুর-৪ আসনে বিএনপির প্রার্থী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল বলেছেন, নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। সব ষড়যন্ত্র খড় কুটোর মতো ভেসে যাচ্ছে, ভেসে যাবে। ফেব্রুয়ারী মাসে নির্বাচন হবে। আমরা আপনাদের সকলকে নিয়ে বিজয়ী হবো। দল-মতের ভিন্নতার কারণে কাউকে নিগৃহীত করা হবেনা।

ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে নেতাকর্মীদের সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সভায় শহিদুল ইসলাম বাবুল একথা বলেন। 

আজ বুধবার (৫ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে তিনি ভাঙ্গায় পৌছেন। এ উপলক্ষে শত শত মোটরসাইকেল সহ বিভিন্ন যানবাহনে করে নেতাকর্মীরা তাঁকে শুভেচ্ছা জানাতে সমবেত হন। এরপর দুপুরে ভাঙ্গা ঈদগাহ মাঠে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এসময় জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন সেলিম সহ অন্যান্যরা বক্তব্য দেন। পরে তিনি নেতাকর্মী সমবেত বহর নিয়ে সদরপুর ও চরভদ্রাসনে পৃথক সমাবেশে যোগ দেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝