রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি প্রার্থী এরশাদের গণসংযোগকালে গুলিতে বাবলার মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ৮:২৮ পিএম  আপডেট: ০৫.১১.২০২৫ ৮:৫৩ পিএম  (ভিজিট : ১০২)
X

চট্টগ্রাম-৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর গণসংযোগকালে গুলির ঘটনায় সরোয়ার হোসেন ওরফে বাবলা (৪৩) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। চান্দগাঁও থানার ওসি জাহেদুল কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘গুলিবিদ্ধ বাবলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তবে, তার কোনো দলীয় পরিচয় পাওয়া যায়নি। এর আগে, সন্ধ্যায় নগরীর পূর্ব বায়েজিদের হামজারবাগ এলাকায় এ ঘটনা ঘটে। তবে, কে বা কারা গুলি করেছে তাৎক্ষণিকভাবে সে তথ্য জানা যায়নি।

স্থানীয় বিএনপি নেতারা জানান, মনোনয়ন পেয়ে হামজারবাগ এলাকায় গণসংযোগ করছিলেন এরশাদ উল্ল্যাহ। হঠাৎ সন্ত্রাসীরা গুলি ছুঁড়ে। এতে এরশাদ উল্লাহ, বাবলাসহ কয়েকজন গুলিবিদ্ধ হন। দ্রুত তাদের উদ্ধার করে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বাবলা নামের একজন মারা গেছেন।

গত ৩ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ২৩৭টি আসনে প্রার্থী ঘোষণা করে বিএনপি। চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এরশাদ উল্লাহ। আসনটি জেলার বোয়ালখালী উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩, ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝