রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গণহত্যা বন্ধের আহ্বান ইবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের
সাকিব আসলাম, ইবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৮:৪৬ পিএম  আপডেট: ০৪.১১.২০২৫ ৮:৪৯ পিএম  (ভিজিট : ৭২)
X

সুদান-সহ সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন দেশে গণহত্যা ও জাতিগত নিধনের মতো ঘটনা ঘটছে। এই গণহত্যা ও ষড়যন্ত্রের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে প্রতিবাদী মানববন্ধন করেন শিক্ষার্থীরা। এসময় তারা বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠার ডাক দেন এবং পরিকল্পিত গণহত্যার বন্ধের আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট, সহ সমন্বয়ক গোলাম রব্বানী, ইয়াশিরুল কবির সৌরভ ও মুবাশ্বির-সহ অন্যান্য সহ-সমন্বয়কবৃন্দ।

এসময় বক্তারা বলেন, ‘আফ্রিকার মহাদেশের সুদান রাষ্ট্র আজ ভয়াবহ গৃহযুদ্ধে বিপর্যস্ত। ২০২৩ সালের এপ্রিল থেকে সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনীর সংঘর্ষে হাজারো মানুষ নিহত হয়েছে এবং লাখো মানুষ গৃহহীন। জাতিসংঘ জানিয়েছে, এটি বিশ্বের অন্যতম বড় মানবিক সংকটের দেশ। সেখানে খাদ্য, পানি ও চিকিৎসার অভাবে শিশু ও বৃদ্ধরা সবচেয়ে বেশি কষ্টে আছে। সর্বশেষ গণহত্যায় রাস্তায় রাস্তায় লাশ পড়ে আছে অথচ কবর দেয়ার মানুষও নাই। সভ্য পৃথিবীতে গণহত্যা কাম্য নয়। অবিলম্বে গণহত্যা বন্ধ আন্তর্জাতিক মহলের জোর তৎপরতা চালাতে হবে।’

ইবি সমন্বয়ক এসএম সুইট বলেন, ‘সুদান-সহ বিশ্বের বিভিন্ন দেশে যে গণহত্যা চলছে তার প্রতিবাদে আজকে আমরা মানববন্ধন করছি। চব্বিশের গণ-আন্দোলনে আমাদের অনুপ্রেরণা ছিলো ফিলিস্তিনের গাজাবাসীরা। আজকে ফিলিস্তিন, চীন, সুদান এবং ভারতের কিছু কিছু আঞ্চলে গণহত্যা চলছে। আমরা এসব গণহত্যা বন্ধ চাই এবং কিভাবে বন্ধ করা যায় সে বিষয়ে কাজ করবো। পাশাপাশি বিশ্বকে এসব বন্ধের আহ্বান করছি।’

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝