রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী গ্রেপ্তার
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৭:৪৭ পিএম   (ভিজিট : ৮৮)
X

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলা মামলায় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমাকে (২৭) গ্রেপ্তার করেছে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টা দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাস থেকে এই ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়।

জেসমিন আরা রুমাকে জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। নগরীর মালগুদাম এলাকার বাসিন্দা ও অবসরপ্রাপ্ত রেল কর্মচারী আবু তাহেরের মেয়ে জেসমিন আরা রুমা।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম ছাত্রলীগ নেত্রীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, জেসমিন আরা রুমা জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার আন্দোলনে সশস্ত্র হামলার মামলায় সন্দেহভাজন আসামি। সংশ্লিষ্ট মামলায় এই নেত্রীকে আদালতে পাঠানোর প্রস্তুতি প্রক্রিয়াধীন।

আ.দৈ/আরএস




Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝