রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
মিরপুর বিসিআইসি কলেজে এবি ব্যাংকের কালেকশন বুথ উদ্বোধন
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৭:৩৬ পিএম   (ভিজিট : ৬১)
X

এবি ব্যাংক পিএলসি পূর্ণাঙ্গ আধুনিক ব্যাংকিং সুবিধা নিয়ে মিরপুর বিসিআইসি কলেজে একটি কালেকশন বুথ উদ্বোধন করেছে। 

ব্যাংকের মিরপুর শাখার অধীনে পরিচালিত এই বুথটি কলেজের জন্য সকল ফি জমা নেয়াসহ শিক্ষক ও কর্মীদের বেতন-ভাতা প্রদানের সুবিধাদি প্রদান করবে। 

সোমবার বুথটির উদ্বোধন করেন এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মিজানুর রহমান এবং মিরপুর বিসিআইসি কলেজের অধ্যক্ষ কর্নেল মোঃ তৌহিদুল ইসলাম, পিএসসি। 

এসময় আরও উপস্থিত ছিলেন মিরপুর বিসিআইসি কলেজের ভাইস প্রিন্সিপাল মোঃ জাকির হোসেন তালুকদার, এবি ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং ডিভিশন তৌফিক হাসান, এবি ব্যাংকের পে-রোল ও স্কুল ব্যাংকিং প্রধান ফিদা হাসান শাহেদ, এবং এবি ব্যাংকের মিরপুর শাখার ব্যবস্থাপক মোঃ আরিফুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝