রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
“বিমানবন্দরের কার্গো কমপ্লেক্স থেকে ৭ অস্ত্র উধাও”
নিজেস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ৬:১১ পিএম   (ভিজিট : ৫৫)
X

ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের পুড়ে যাওয়া কার্গো কমপ্লেক্সের স্ট্রংরুম থেকে সাতটি অস্ত্র চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে বিমান কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বুশরা ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা মামলা করি নাই। আমরা জিডি করছি থানায়।’ গত ২৮ অক্টোবর জিডিটি করা হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে ইতোমধ্যেই বিমান মন্ত্রণালয় তদন্তও করছে বলে উল্লেখ করেন বুশরা। একইসঙ্গে জিডির প্রেক্ষিতে পুলিশও তদন্ত করছে বলে জানান তিনি। জিডিতে ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ করা হয়েছে। 

চুরি হওয়া অস্ত্রগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের এমফোর কার্বাইন ও ব্রাজিলের টরাস পিস্তল রয়েছে। তবে সেগুলো কোন বাহিনীর অস্ত্র তা জানা যায়নি।
গত ১৮ অক্টোবর দুপুরে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আগুন লাগে। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় ২৭ ঘণ্টা লেগে যায়।

আ.দৈ/আরএস
 



Advertisement
Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝