বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
ফরিদপুরের ভাঙ্গায় জমি নিয়ে সংঘের্ষে আহত- ৪০
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৯:৪৭ পিএম  আপডেট: ০২.১১.২০২৫ ৯:৪৯ পিএম  (ভিজিট : ১৫২)
X

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধসহ আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক গ্রামবাসী আহত হয়েছেন।

 আজ রোববার (০২ নভেম্বর) বিকেল ৪ থেকে শুরু হয়ে তিন ঘন্টা ধরে চলা সংঘর্ষে অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও প্রথমে পরিস্থিতি নিয়ন্ত্রণে না থাকায় পুলিশ পিছু হটে যায়,  পরে জেলা পুলিশের সহায়তায় পরিবেশ নিয়ন্ত্রণে আসে। 

সংঘর্ষকারীরা দেশীয় অস্ত্র ঢাল শরকি, কালি, কাতরা, টেটা ও সড়কের ইট ভেঙে মাথায় হেলমেট পরে উভয় গ্রুপ সড়কের দুই পাশে তিন ঘন্টা ব্যাপী মুখোমুখি সংঘর্ষে লিপ্ত থাকে। সংঘর্ষে ইট ও দেশীয় অস্ত্রের আঘাতে প্রায় ৪০ জন গ্রামবাসী আহত হয়। গুরুতর আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

স্থাণীয় সুত্রে  জানা যায়, সাইমুম মাতুব্বর ও কুদ্দুস মাতুব্বার লোকজন গত শুক্রবার জমিজমা বিরোধ নিয়ে শালিস বৈঠকে বসে। কিন্ত সমাধান না হওয়ায় রোববার বিকালে ফের বৈঠক বসলেও কোনো সন্তোষজনক সিদ্ধান্ত না হওয়ার দু’দল গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে।

ভাঙ্গা উপজেলা স্বাস্ত্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ যুবায়ের জানান, এ পর্যন্ত ২০জনকে চিকিৎসা দেয়া হয়েছে, যাদের মধ্যে চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানাস্তর করা হয়েছে।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন জানান, বেপরোয়া গ্রামবাসীকে শান্ত করতে না পারায় জেলা পুলিশের সহায়তায় এখন পরিবেশ শান্ত রয়েছে। 

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝