সোমবার, ২৩ নভেম্বর ২০২৬,
৯ অগ্রহায়ণ ১৪৩৩
ই-পেপার

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
পরিচালনা পর্ষদের সাথে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সভা অনুষ্ঠিত
প্রকাশ: রোববার, ২ নভেম্বর, ২০২৫, ৬:১০ পিএম   (ভিজিট : ৯২)
X

 রূপালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের সাথে ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম (এসএমটি) এর সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২ নভেম্বর) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের পর্ষদ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. নজরুল হুদা। এ সময় পর্ষদ ব্যাংকের নিরীক্ষা ও পরিদর্শন কার্যক্রম জোরদারপূর্বক অভ্যন্তরীণ নিয়ন্ত্রন ব্যবস্থার কার্যকারিতা বৃদ্ধির নির্দেশনা প্রদান করে এবং প্রতি ত্রৈমাসিকে পর্ষদের সাথে এসএমটির সভা আয়োজনের পরামর্শ প্রদান করে। 

সভায় ব্যাংকের পরিচালক এবিএম আব্দুস সাত্তার, সোয়ায়েব আহমেদ, মো. শাহজাহান, মো. আবু ইউসুফ মিয়া, এ.বি.এম শওকত ইকবাল শাহিন, মুজিব আহমদ সিদ্দিকী, এ এইচ এম মঈন উদ্দীন ও বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক এস এম আব্দুল হাকিম এবং এসএমটির চেয়ারম্যান ও ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়াও উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদসহ ব্যাংকের মহাব্যবস্থাপগণ উপস্থিত ছিলেন।  
  



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

নির্বাহী সম্পাদকঃ মাজহারুল ইসলাম খান
ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝