বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
৩টি স্কুলে সম্প্রসারিত হলো বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৮:৩৬ পিএম   (ভিজিট : ২৩০)
X


বিকাশ-এর সহায়তায় এবার রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩টি স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হলো। স্কুলগুলো হলো - বরইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়, কাপ্তাই আল আমিন নূরিয়া দাখিল মাদ্রাসা ও কর্ণফুলী পেপার মিলস হাই স্কুল। দেশজুড়ে বই পড়া কর্মসূচির আওতায়, এ পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩ লক্ষেরও বেশি বই দেয়া হয়েছে যার মাধ্যমে ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে। এবছর এই কর্মসূচিতে যুক্ত হলো আরও প্রায় ৪০ হাজার বই। 

এলক্ষ্যে সোমবার কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে স্কুলের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ-এর ইভিপি এবং রেগুলেটরি এন্ড করর্পোরেট অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট প্রধান হুমায়ুন কবির এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন। 

পাঠ্য-পুস্তকের বাইরেও বই পড়ার অভ্যাস তৈরির মাধ্যমে ছাত্র-ছাত্রীরা যাতে পরিপূর্ণ ও আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠার সুযোগ পায়, সে উদ্দেশ্যেই বিশ্বসাহিত্য কেন্দ্র দেশজুড়ে বই পড়া কর্মসূচি পরিচালনা করে আসছে। এই উদ্দেশ্যকে আরও প্রসারিত ও কার্যকরী করতে গত এক দশক ধরে বই পড়া কর্মসূচির সাথে যুক্ত আছে দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান বিকাশ। বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম/রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝