রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
নীলফামারীতে জাতীয় সমবায় দিবস পালিত
হারুন উর রশিদ, নীলফামারী,
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:০৭ পিএম  আপডেট: ০১.১১.২০২৫ ৬:১২ পিএম  (ভিজিট : ৫৭)
X

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এ প্রতিপাদ্যে নীলফামারীতে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। আজ শনিবার (০১/নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্তরে জাতীয় ও সমবায়ের পতাকা উত্তোলননের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এ দিবসের কার্যক্রম।

জেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এতে জেলা প্রশাসন, সমবায় কার্যালয়, বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 

তিনি বলেন, সমবায়ের মাধ্যমে আত্মনির্ভরশীল সমাজ গঠন সম্ভব। দেশের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে সমবায়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।তাই সকলকে সঞ্চয়ী মনোভাব গড়ে তুলতে হবে, এজন্য সমবায় সমিতিগুলোকে শক্তিশালী করতে হবে।

তিনি আরও বলেন, তৃণমূলে সামাজিক অবক্ষয় রোধে সমিতিগুলোকে সোচ্চার হতে হবে, যাতে মানুষ ভুল পথে পরিচালিত না হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা সমবায় কর্মকর্তা মশিউর রহমান। 

আলোচনা সভায় জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক জ্যোতি কৃষ্ণায়ন এর সঞ্চালনায় স্থানীয় সমবায় সমিতির উন্নয়নে সার্বিক সহযোগিতা প্রদানের দাবী জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সফল সমবায়ী হিসেবে ঐক্য পল্লী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি নুর আলম সিদ্দিকী, গণ উন্নয়ন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সম্পাদক ফরতাজ আলী, ইউনাইটেড কৃষি উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দুলু মিয়া ও নীলফামারী সুপ্রতিবেশী মহিলা সমবায় সমিতির সভাপতি শারমীন আক্তার। এছাড়াও সদর উপজেলা সমবায় কর্মকর্তা রাজেদুল আলম, প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নুর আলমসহ অনেকে উপস্থিত ছিলেন। 

শেষে সফল তিন সমবায় সমিতি হিসেবে নীলফামারী সু-প্রতিবেশী মহিলা সমবায় সমিতি, বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও রজনীগন্ধা ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝