রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
স্বেচ্ছাচারিতায় লিপ্ত ইসি, ভেতরে দলে দলে বিভক্তি: হাসনাত
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম   (ভিজিট : ৮০)
X

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘‘নির্বাচন কমিশন (ইসি) স্বেচ্ছাচারিতা করছে। তারা বিভিন্ন দলে বিভক্ত, কেউ বিএনপিপন্থি, কেউ জামায়াতপন্থি, আবার কেউ আর্মিপন্থি। তাই এই কমিশনের মাধ্যমে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচন সম্ভব নয়।’’

শনিবার (১ নভেম্বর) দুপুর ২টার দিকে বরগুনা শিল্পকলা একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জোট গঠনের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘যে দল সংস্কারের পক্ষে থাকবে, এনসিপির সঙ্গে শুধু তাদের জোট হতে পারে।’’ জুলাই সনদের প্রশ্নে তিনি আরো বলেন, ‘‘জুলাই সনদ নিয়ে এখন আর বিতর্ক নেই। বিএনপি সব দেখেশুনেই স্বাক্ষর করেছে।’’

এনসিপির দলের প্রতীক হিসেবে শাপলা চাওয়া এবং নির্বাচন কমিশনের প্রতীকের তালিকায় শাপলা কলি সংযোজনের বিষয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘‘শাপলা কলি প্রতীক সংযুক্তির বিষয়ে নির্বাচন কমিশন সঠিক ব্যাখ্যা দিচ্ছে না। কমিশন স্বেচ্ছাচারিতা করছে।’’

এনসিপির এই গুরুত্বপূর্ণ নেতা বলেন, ‘‘শাপলা প্রতীক নিয়ে আমরা অনড় অবস্থানে রয়েছি এবং এই প্রতীকের জন্য লড়াই চালিয়ে যাব।’’ জুলাই সনদে লিখিত বিষয় যাচাই না করে যারা স্বাক্ষর করেছেন, তা ছিল তাদের ভুল সিদ্ধান্ত বলেও উল্লেখ করেন তিনি। 

এর আগে বেলা ১১টার দিকে বরগুনার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির বরগুনা জেলার দলীয় কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে সমন্বয় সভার অনুষ্ঠিত হয়। 

সভায় হাসনাত আব্দুল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মোজাহিদুল ইসলাম শাহীন এবং যুগ্ম সদস্য সচিব ও শিক্ষা ও গবেষণা সম্পাদক ফয়সাল মাহমুদ শান্ত। 

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝