রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডিএইচএল পরিবেশ বান্ধব উদ্যোগের সঙ্গে যুক্ত হলো ইস্টার্ন ব্যাংক
প্রকাশ: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪, ৮:২৭ পিএম   (ভিজিট : ১৯৬)
X


বেসরকারি খাতের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএলি) লজিস্টিক্স ও আন্তর্জাতিক শিপিং সেবা প্রদানকারী শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রতিষ্ঠান ডিএইচএল এর ‘গো-গ্রীন প্লাস’ উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছে। এই উদ্যোগের লক্ষ্য হলো শিপিং সেবায় কার্বন নিঃসরণ হ্রাস করা। সোমবার রাজধানীর ইস্টার্ন ব্যাংক প্রধান কার্যালয়ে এতদসংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করা হয়েছে। 

এতে ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিয়ারুল হক। দেশের প্রথম বানিজ্যিক ব্যাংক হিসেবে ইবিএল ডিএইচএল’র এই পরিবেশ বান্ধব কর্মসূচীর সঙ্গে যুক্ত হলো। কার্যকরভাবে কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে আনার মাধ্যমে ইস্টার্ন ব্যাংকের নেটজিরো লক্ষ্যমাত্রা অর্জনে গো-গ্রীন প্লাস প্যাকেজ সহায়ক ভূমিকা পালন করবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইস্টার্ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিআরও এম. খোরশেদ আলম, ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগ প্রধান সাইফুল ইসলাম এবং ডিএইচএল এর জিএমএনসি কমার্শিয়াল বিভাগ প্রধান মোঃ হায়াতুজ্জামান খান প্রমূখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

আ. দৈ. /কাশেম/রমজান


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝