পূবালী ব্যাংকে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা’ বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত
পূবালী ব্যাংক পিএলসি আইসিটি অপারেশন ডিভিশন এর উদ্যোগে সম্প্রতি ‘সাইবার নিরাপত্তা সচেতনতা’ বিষয়ক ভার্চুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে ওয়ার্কশপের উদ্বোধন করে পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী পূবালী ব্যাংকের সিকিউরিটি রোডম্যাপ বিষয়ক বক্তব্য প্রদান করেন।
এসময় উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ - মোহাম্মদ ইছা, মোহাম্মদ শাহাদাত হোসেন, আহমদ এনায়েত মনজুর ও মোহাম্মদ আনিসুজ্জামান ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। আইসিটি অপারেশন ডিভিশন এর মহাব্যবস্থাপক মোঃ হেলাল উদ্দিন তথ্য নিরাপত্তা সচেতনতা মাস সম্পর্কে বক্তব্য প্রদান করেন।
আইসিটি অপারেশন ডিভিশন এর এসপিও মোহাম্মদ আরিফ ফেরদৌস ওয়ার্কশপে ‘সাইবার নিরাপত্তা সচেতনতা’ ও অন্যান্য দিক নিয়ে আলোচনা করেন ।




















