রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় রূপসায় বিএনপির দু’গ্রুপে সংঘর্ষে -৫
ডেস্ক রিপোর্ট:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ৫:৪৬ পিএম  আপডেট: ৩০.১০.২০২৫ ৫:৫৪ পিএম  (ভিজিট : ৭৮)
X

ক্ষমতা আর আধিপত্য বজায় রাখার জন্য বেপরোয়া হয়ে উঠেছে বিএনপির স্থানীয় নেতা কর্মীরা। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর)
খুলনার রূপসা উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পাঁচজন আহত হয়েছেন। আহতদের রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার কাজদিয়া বাজারে সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- শান্ত শেখ, শাহজাহান ইমরান, শাহাজাদা, মেহেদী হাসান বুলু, জাহিদুল ইসলাম জাহিদ ও ইমরান শেখ।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা-৪ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক আলাদা আলাদা গণসংযোগ করছেন। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় পারভেজ মল্লিকের রূপসা উপজেলার কাজদিয়া বাজারে আসার কথা ছিল। খবর পেয়ে যুক্তরাজ্য বিএনপির সাবেক ছাত্রনেতা শান্ত শেখের নেতৃত্বে তার অনুসারীরা বাজারে অবস্থান নেন। এ সময় বিএনপির প্রতিপক্ষ গ্রুপের কয়েকজন সদস্য তাদের ওপর হামলা চালায়। এতে উভয় গ্রুপের পাঁচ আহত হন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, হামলার খবরে টহল মোতায়েন করা হয়েছে। সবাইকে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝