রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গৌরনদীতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মাসুদ সরদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:২৯ পিএম  আপডেট: ২৯.১০.২০২৫ ৭:৪৬ পিএম  (ভিজিট : ১৩২)
X

বরিশালের গৌরনদী উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে উৎসবমুখর পরিবেশে। এ উপলক্ষে আজ বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫ ঘটিকার সময় উপজেলা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও র‌্যালির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ আবদুল আউয়াল লোকমান সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গৌরনদী উপজেলা বিএনপি। সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ মনির হাওলাদার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক এম এ গফুর ও সদস্য মোঃ মাসুম হাওলাদার, মানিক মৃধা, গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহাতাব, মাহিলাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আনোয়ার সাজ্জাদ তোতা, গৌরনদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ জামাল হাওলাদার, নলচিড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ জসীম উদ্দিন হাওলাদার, সাধারণ সম্পাদক আলী হোসেন হাওলাদার, যুবদল নেতা যুবায়ের আল মাহমুদ, মোঃ শাহিন, নজরুল ইসলাম, জামাল খান ও আসিফ মাহমুদ প্রমুখ।

বক্তারা বলেন, যুবদল হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া একটি সংগ্রামী সংগঠন। দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও জনগণের অধিকার পুনরুদ্ধারে যুবদল সবসময় সামনের সারিতে থেকে কাজ করে যাচ্ছে। বর্তমান দুঃসময়ে যুবদলকে আরও ঐক্যবদ্ধভাবে সংগঠিত হতে হবে।

তারা আরও বলেন, গৌরনদী উপজেলা যুবদল অতীতের মতো ভবিষ্যতেও গণতন্ত্রের লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ত্যাগ ও সাহসিকতার মাধ্যমে যুবদলের প্রতিটি কর্মী দেশের মানুষের আস্থা অর্জন করেছে। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝