সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬,
৩০ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
তাকদীর হজ্ব সার্ভিস লি. এর আনুষ্ঠানিকতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৭:০৪ পিএম  আপডেট: ২৯.১০.২০২৫ ৭:১০ পিএম  (ভিজিট : ৬৩১)
X

হজ যাত্রীদের জন্য সহজ, নিরাপদ ও পরিপূর্ণ ইবাদতময় সেবা নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো ‘তাকদীর হজ্ব সার্ভিস লিমিটেড’।  হাজীদের সেবায় সততা ও আমানতের প্রতিশ্রুতি ধারণ করে আজ বুধবার (২৯ অক্টোবর) টাঙ্গাইলের পাকুটিয়া বি. সি. আর. জি ডিগ্রী কলেজ মাঠে এক প্রাণবন্ত দোয়া মাহফিল ও আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। 

মুফতি সোহাইল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকুটিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, পাকুটিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহজাহান সিরাজ, তাকদীর হজ্ব সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুর সিরাজ বাপ্পী। 

এছাড়াও রাথুরা মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হারুনুর রশিদ রহমানি, মাওলানা কাজী আবু বক্কর সিদ্দিক, মো. মোনায়েম খানসহ দেশ-বরেণ্য শতাধিক আলেম-ওলামা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। 

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর প্রতিষ্ঠানের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ ওয়াহিদুর সিরাজ বাপ্পী। তিনি হাজীদের প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করে বলেন, ‘আমাদের লক্ষ্য হলো হাজীদের জন্য সহজ, নিরাপদ ও পরিপূর্ণ ইবাদতময় পরিষেবা নিশ্চিত করা। সততা ও আমানতদারিত্বই আমাদের মূল নীতি।’ 

প্রতিষ্ঠানের পরিচালক মুফতি সোহাইল মাহমুদ কোম্পানির প্রতিষ্ঠার পটভূমি তুলে ধরেন এবং হজ যাত্রাকে সার্থক করতে বিশেষ দিকনির্দেশনা প্রদান করেন। আরেক পরিচালক মাওলানা রবিউল করিম তাঁর বক্তব্যে হজের ফজিলত, আধ্যাত্মিক তাৎপর্য এবং ত্যাগের মহিমা তুলে ধরেন।

পাকুটিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শাহজাহান সিরাজ প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল ও সফলতা কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। তিনি এই মহৎ উদ্যোগের অগ্রযাত্রায় সকলের নিকট দোয়া ও সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। পরিশেষে পাকুটিয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান হজ সেবার চ্যালেঞ্জ উল্লেখ করে প্রতিষ্ঠানের সাফল্য কামনা করেন।

আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
ধর্ম- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝