রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
লন্ডনগামী বিমানের বোর্ডিং ব্রিজে ধাক্কা, ওসমানী বিমানবন্দরে ফ্লাইট বিলম্ব
সিলেট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:৪৪ পিএম   (ভিজিট : ১৪৩)
X

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজে ধাক্কা লেগেছে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের। বুধবার (২৯ অক্টোবর) সকাল ১০টা ৩৫ মিনিটে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল বিমানটির। তবে দুর্ঘটনার পর ফ্লাইটটি বিলম্বিত হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, বিজি-২০১ ফ্লাইটের বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি যাত্রী বোর্ডিংয়ের সময় বোর্ডিং ব্রিজে ধাক্কা খায়। এতে বিমানের একটি ইঞ্জিনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশলীরা বিমানের প্রযুক্তিগত অবস্থা পরীক্ষা করছেন। 

পরীক্ষা শেষে সিদ্ধান্ত নেওয়া হবে, বিমানটি উড্ডয়নের উপযোগী কিনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রকৌশল বিভাগ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত বিমানের ইঞ্জিন ও কাঠামোগত অংশ পরীক্ষা শেষে প্রয়োজনীয় মেরামত করা হবে।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিমানটির ইঞ্জিন বোর্ডিং ব্রিজে ধাক্কা লাগার পরপরই উড্ডয়ন স্থগিত করা হয়। প্রকৌশলীরা বিমানের অবস্থা পরীক্ষা করছেন। যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় বিকল্প ব্যবস্থায় তাদের লন্ডন পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, দুপুর আড়াইটায় বিকল্প বিমানে সিলেট থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন যাত্রীরা।

আ.দৈ/আরএস





Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝