রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
গৌরনদীতে সাত মামলার আসামি ইউপি সদস্য সুলভ গ্রেফতার
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৬:৫৭ পিএম  আপডেট: ২৮.১০.২০২৫ ৭:০৯ পিএম  (ভিজিট : ১৮০)
X

বরিশালের গৌরনদী উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও চঁাদশী ইউনিয়ন পরিষদের সদস্য সৈয়দ মেহেদী সুলভকে  গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার নাঠৈ গ্রামে অভিযান চালিয়ে তাকে (সুলভ) গ্রেফতার করা হয়। 

গৌরনদী থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে থানা পুলিশ সোমবার রাতে উপজেলার নাঠৈ গ্রামে অভিযান চালিয়ে বিস্ফোরক, মারামারি ও চুরি মামলার আসামি ইউপি সদস্য সৈয়দ মেহেদী সুলভকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত সুলভকে মঙ্গলবার দুপুরে বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে (সুলভ) কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তার (সুলভ) বিরুদ্ধে থানায় বিস্ফোরক, মারামারি ও ২টি চুরি মামলাসহ সাতটি মামলা রয়েছে।


আ. দৈ./কাশেম


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝