রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ন্যাশনাল ব্যাংকের বরিশাল অঞ্চলের ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে “ম্যানেজার্স মিট”
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৪:২২ পিএম   (ভিজিট : ১১৪)
X

ন্যাশনাল ব্যাংক পিএলসি  সোমবার বরিশাল অঞ্চলের ২৩টি শাখার ব্যবস্থাপকবৃন্দের সঙ্গে “ম্যানেজার্স মিট” আয়োজন করে। 

দিনব্যাপী এই সভায় অংশগ্রহণকারীরা শাখাগুলোর পারফরম্যান্স পর্যালোচনা, কার্যকরী অভিজ্ঞতা বিনিময় এবং টেকসই প্রবৃদ্ধি ও সেবার উৎকর্ষতার জন্য কৌশল নির্ধারণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আদিল চৌধুরী। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) জনাব মোঃ মেশকাত-উল-আনোয়ার খান, ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বরিশালের আঞ্চলিক ব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপকগণ। 

সভায় অংশগ্রহণকারীরা ব্যাংকের ভবিষ্যত প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য পাঁচটি কৌশলগত অগ্রাধিকার চিহ্নিত করেন: উদ্ভাবনী ডিপোজিট সংগ্রহ, শক্তিশালী ঋণ পুনরুদ্ধার, আমদানি ব্যবসার সম্প্রসারণ, সেলস ও মার্কেটিং কার্যক্রমের উৎকর্ষ এবং রেমিট্যান্স বৃদ্ধির জন্য আক্রমণাত্মক উদ্যোগ। 

সভায় বিশেষভাবে রেমিট্যান্সের উপর গুরুত্ব দেওয়া হয়, যা ন্যাশনাল ব্যাংকের অন্যতম গর্বিত সাফল্য। ব্যাংকটি বাংলাদেশে বিদেশী রেমিট্যান্স প্রবাহের ২৯% বাজার শেয়ার ধারণ করছে। ব্যাংক কর্তৃপক্ষ এর নেতৃত্ব বজায় রাখতে ডিজিটাল উদ্ভাবন, বর্ধিত অংশীদারিত্ব এবং প্রবাসী গ্রাহকদের জন্য উন্নত সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।

আদিল চৌধুরী শাখা ব্যবস্থাপকদের অবিরাম পরিশ্রম এবং পেশাদারিত্বের প্রশংসা করে বলেন, “আপনারাই ন্যাশনাল ব্যাংকের প্রবৃদ্ধি, স্থিতিশীলতা এবং সুনামের চালিকাশক্তি।”


Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝