রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু
এহসান রানা, ফরিদপুর
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৮:২৯ পিএম   (ভিজিট : ১৬৬)
X

ফরিদপুরের বোয়ালমারীতে জামাল বিশ্বাস (৬০) নামের এক ভ্যানচালক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।  আজ রোববার (১৩ অক্টোবর) সকালের দিকে উপজেলার গুনবাহা ইউনিয়নের অমিতনগর গ্রামে এ ঘটনা ঘটে। থানা ও হাসপাতাল সূত্রে জানা যায়, জামাল বিশ্বাস নিজ বাড়ির ফ্রিজে বিদ্যুতের লাইনে সমস্যা দেখা দিলে তা ঠিক করতে যান। এ সময় সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। আহত অবস্থায় দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ইমরান হোসেন বলেন, জামাল বিশ্বাসকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়। এ বিষয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) দেওয়ান শামিম খান বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আ. দৈ./ কাশেম/ রানা


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝