রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
শিবালয়ে মা ইলিশ রক্ষায় অভিযান
সুমন হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ১৩ অক্টোবর, ২০২৪, ৬:১০ পিএম  আপডেট: ১৩.১০.২০২৪ ৬:১৬ পিএম  (ভিজিট : ১৮৯)
X

মা' ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার কারণে রোববার মানিকগঞ্জের শিবালয় উপজেলার পদ্মা-যমুনার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফয়েজ উদ্দিন অভিযান পরিচালনা করেন। এ সময় প্রায় এক হাজার মিটার অবৈধ জাল ধ্বংস করা হয়।
জানা গেছে, আজ (রোববার) ১৩ অক্টোবর থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ ও আহরণ বন্ধ থাকবে। এরই ধারাবাহিকতায় আজ প্রথম দিনে শিবালয়ে অভিযান চালানো হয়েছে। 

শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম ফয়েজ উদ্দিন বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদকে রক্ষা করতে উপজেলা প্রশাসন কঠোর ভূমিকা পালন করতে কখনও পিছপা হবো না। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে। 

আ. দৈ. /কাশেম/ সুমন


Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝