রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬,
২৯ ভাদ্র ১৪৩৩
ই-পেপার

রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডেলিফ্রান্সে বিশেষ ছাড় পাবেন প্রাইম ব্যাংক কর্মী ও গ্রাহকরা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৫:২৫ পিএম   (ভিজিট : ৯৭)
X

প্রাইম ব্যাংক পিএলসি. সম্প্রতি দেশের প্রখ্যাত রেস্তোরাঁ ব্র্যান্ড লে ব্লু লিমিটেড (ডেলিফ্রান্স)-এর সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। 

এ চুক্তির মাধ্যমে প্রাইম ব্যাংকের সম্মানিত গ্রাহক ও কর্মীরা (ডেলিফ্রান্স) থেকে এক্সক্লুসিভ ডাইনিং ও গিফটিং ছাড় উপভোগ করবেন। সম্প্রতি রাজধানীর গুলশানে প্রাইম ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ সম্পর্কিত একটি চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের সকল কার্ডধারী গ্রাহক ডেলিফ্রান্স ক্যাফে-তে ডাইন-ইন ও টেকঅ্যাওয়ে অর্ডারে ১৫% ছাড় পাবেন। 

চুক্তিতে প্রাইম ব্যাংকের পক্ষে স্বাক্ষর করেন তামান্না কাদরি, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং এবং লে ব্লু লিমিটেড (ডেলিফ্রান্স)-এর পক্ষে স্বাক্ষর করেন মো. খুরশিদ আলম, কান্ট্রি ম্যানেজার। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তাকিয়ান চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কনজিউমার ব্যাংকিং বিভাগ, প্রাইম ব্যাংক এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এই অংশীদারিত্ব মূলত গ্রাহক ও কর্মীদের জীবনধারাভিত্তিক এক্সক্লুসিভ সুবিধা ও প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদানে প্রাইম ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।



Advertisement
Advertisement
Loading...
Loading...
ব্যাংক-বীমা- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

About Us    Advertisement    Terms & Conditions    Privacy Policy    Copyright Policy    Circulation    Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝