বুধবার, ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
ই-পেপার

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
পিস্তল দেখিয়ে ছিনতাই — পরে জানা গেল গহনা ছিল ইমিটেশান
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৭:৪৯ পিএম   (ভিজিট : ১২৯)
X

ফরিদপুরে দুই ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে এক গৃহবধূর কানের দুল ছিনিয়ে নিয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৬টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের উত্তর শোভারামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে স্বর্ণের দুল ভেবে ছিনতাই করলেও কানের দুল দুটি ছিল ইমিটেশনের। পুরো ঘটনাটি ধরা পড়ে পাশে থাকা মুদি দোকানের সিসি ক্যামেরায়।

গৃহবধূ স্থানীয় বিষু দাসের স্ত্রী মঞ্জু রানী দাস (৩৫)। তিনি প্রতিদিনের মতো ভোর বেলা ঘুম থেকে উঠে বাড়ির সামনে স্বামী বিষু দাসের ‘মা স্টোর’ নামে মুদি দোকানের সামনের সড়কে ঝাড়ু দিচ্ছিলেন। এমন সময় মোটরসাইকেল নিয়ে দুই ছিনতাইকারী আসেন। মাত্র দেড় মিনিটের মধ্যে তার কানে থাকা একজোড়া দুল ছিনিয়ে নিয়ে যায়।

গৃহবধূ মঞ্জু রানী দাস বলেন, ‘প্রতিদিনই আমি দোকানের সামনের রাস্তা ঝাড়ু দিয়ে থাকি। হঠাৎ করে মোটরসাইকেলে দুইজনে আসে। এসেই আমার পাশে দাঁড়িয়ে কানের দুল ধরে টান দেয়। তখন পিস্তল বের করে বলে- চিৎকার করলে গুলি করে দেব। ভয়ে আমি নিজেই খুলে তাদের হাতে দিয়েছি।’ বিষু দাস বলেন, ‘আমি অনেক রাতে ঘুমিয়েছি। তাই সকালে উঠতে দেরি হয়ে গেছে। এরমধ্যে আমাকে ডেকে তোলা হয়। পরে রাস্তার সামনে আমার দোকানের সিসি ক্যামেরার ভিডিও দেখি।

সেখানে দেখা যায়, ভোর ৬টা ১০ মিনিটে একটি মোটরসাইকেলে আসেন হেলমেট পরিহিত দুই যুবক। পেছনের যুবক প্রথমে ওই গৃহবধূর কানের দুলে টান দিয়ে ছিনিয়ে নেন। এসময় সামনের যুবক পিস্তল বের করে তাক করে ভয় দেখান। পরে ওই নারী অপর কানের দুলটি খুলে দেন।

বিষু আরো বলেন, অম্বিকাপুর বাদিয়া পাড়া ও শোভারামপুর ফুলতলাও একইভাবে গত তিন দিনে আরো দুটি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। খুব দ্রুত এদের আটক করা না হলে এরা এমন আরো ঘটনা ঘটাতে পারে। 

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বিষয়টি জেনে এ ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

আ.দৈ/আরএস



Advertisement
Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
close
উপদেষ্টা সম্পাদকঃ অধ্যাপক আমিনুল ইসলাম
সম্পাদক ও প্রকাশক : কামরুজ্জামান সাঈদী সোহাগ

ব্যবস্থাপনা সম্পাদকঃ মাসুদ আলম
প্রকাশক কর্তৃক ১/২ সাগুফতা ডি লরেল (তৃতীয় তলা), কমলাপুর বাজার রোড, মতিঝিল ঢাকা-১০০০ বা/এ হইতে প্রকাশিত।

বার্তা ও বানিজ্যক কার্যালয়ঃ খাজা আইটি পার্ক, কল্যানপুর ঢাকা -১২০৭
ফোন : 01901-025220 , ই-মেইল : ajkerdainik@gmail.com

● About Us    ● Advertisement    ● Terms & Conditions    ● Privacy Policy    ● Copyright Policy    ● Circulation    ● Contact Us   
© ২০২৬ আজকের দৈনিক
🔝